ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী টাইমস অব ইসরায়েল বলছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এটিই এক দিনে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

ইয়েমেনের সামরিক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মারিব প্রদেশের আল-রুওয়াইক, এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল-আব্র ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়। মারিবের একটি ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে অন্তত ৪৫ জন প্রাণ হারান।

হামলার বিষয়ে হুতিরা বলেছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরো তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবরের নাম উল্লেখ করেছেন তিনি।

একই সঙ্গে গোষ্ঠীটি যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে পৌঁছেছে সৌদি আরবেও।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানায় সৌদি কর্মকর্তারা।

  • Related Posts

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা করার চেষ্টা করছে। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলেডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

    Continue reading
    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের