নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–পার্শ্ববর্তী বড়াইগ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গরুভর্তি অবৈধ ভুটভুটি নিয়ে প্রায় হাইওয়ে সড়কে যাতায়াত করেন গরু ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচলে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • Related Posts

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা করার চেষ্টা করছে। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলেডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

    Continue reading
    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের