চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলায় (হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী) সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন। একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ ও সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে সমাবেশ ও ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আজ (সোমবার) প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে আমাকে ও সদস্য সচিবকে ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছি।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। এখনও দাপ্তরিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে সফরসূচি চূড়ান্তভাবে জানানো হলে সে মোতাবেকও আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হবে।’

  • Related Posts

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন—এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

    খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

    খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

    ‘বিজেপির দুর্গে’ ধস, বিহার বিধানসভা উপ-নির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

    ‘বিজেপির দুর্গে’ ধস, বিহার বিধানসভা উপ-নির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

    ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

    ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

    ফিফার ভেতরেই বিদ্রোহ, ডাকা হচ্ছে জরুরি বৈঠক, আরও বিপদে ইনফান্তিনো

    ফিফার ভেতরেই বিদ্রোহ, ডাকা হচ্ছে জরুরি বৈঠক, আরও বিপদে ইনফান্তিনো

    ইতিহাস গড়ল টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’, ৩ দিনেই আয় ৯২৭ মিলিয়ন ডলার

    ইতিহাস গড়ল টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’, ৩ দিনেই আয় ৯২৭ মিলিয়ন ডলার

    ভারতের আন্দোলনকারীরা ‘আরশোলা’, দেশ থেকে তাড়াতে বললেন ‘শক্তিমান’

    ভারতের আন্দোলনকারীরা ‘আরশোলা’, দেশ থেকে তাড়াতে বললেন ‘শক্তিমান’