ভারতের আন্দোলনকারীরা ‘আরশোলা’, দেশ থেকে তাড়াতে বললেন ‘শক্তিমান’

ভারতে শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ‘শক্তিমান’খ্যাত অভিনেতা মুকেশ খান্না। আন্দোলনকারীদের ‘আরশোলা’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি।

তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মুকেশ খান্না বলেন, তিনি দেশের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভারতের পরিস্থিতির খোঁজ রাখেন।

তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শিক্ষার্থী নন। তার ভাষায়, অন্য একটি গোষ্ঠী শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

মুকেশ বলেন, ‌‘এরা প্রশ্নফাঁসের মতো প্রকৃত ইস্যু নিয়ে রাজপথে নামেনি। শিক্ষার্থীদের সামনে রেখে সরকারের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।’

এরপর আরও কঠোর ভাষায় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এরা আরশোলার মতো। যেমন বাড়ি থেকে আরশোলা তাড়িয়ে দেওয়া হয়, তেমনি এদেরও তাড়িয়ে দেওয়া উচিত।’

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনটি শিক্ষার্থীদের স্বার্থে নয়; বরং এর পেছনে অন্য উদ্দেশ্য ও অর্থায়ন রয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে চাকরি বা ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভিডিওটির ক্যাপশনেও মুকেশ খান্না লেখেন, ‘দেরি হওয়ার আগেই এই আরশোলাদের ছুড়ে ফেলে দিন।’

উল্লেখ্য, সংশ্লিষ্ট আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষা-সংক্রান্ত অতিরিক্ত ব্যয় এবং শিক্ষার্থীদের প্রতি সরকারের জবাবদিহি নিশ্চিত করা। আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্ঝ, প্রকাশ রাজ ও স্বরা ভাস্কর।

  • Related Posts

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন—এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার…

    Continue reading
    চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলায় (হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী) সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

    চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

    খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

    খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

    ‘বিজেপির দুর্গে’ ধস, বিহার বিধানসভা উপ-নির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

    ‘বিজেপির দুর্গে’ ধস, বিহার বিধানসভা উপ-নির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

    ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

    ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

    ফিফার ভেতরেই বিদ্রোহ, ডাকা হচ্ছে জরুরি বৈঠক, আরও বিপদে ইনফান্তিনো

    ফিফার ভেতরেই বিদ্রোহ, ডাকা হচ্ছে জরুরি বৈঠক, আরও বিপদে ইনফান্তিনো

    ইতিহাস গড়ল টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’, ৩ দিনেই আয় ৯২৭ মিলিয়ন ডলার