ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মুখোমুখি লড়াইকে অনেকেই দেখছেন ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে। ডালাসে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ, যেখানে জয়ী দল এক ধাপ কাছে পৌঁছে যাবে বিশ্বকাপ শিরোপা থেকে।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে রাখঢাক না করেই বলেছেন, এই ম্যাচকে ফাইনাল বললেও ভুল হবে না। কারণ বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই এবার প্রথমবারের মতো একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। শীর্ষে ফ্রান্স, তিনে স্পেন, আর অন্য সেমিতে খেলবে দুই নম্বর আর্জেন্টিনা ও চার নম্বর ইংল্যান্ড।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য মানসিকভাবে এগিয়ে স্পেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০২৫ উয়েফা নেশন্স লিগ—দুই সেমিফাইনালেই তারা হারিয়েছে ফ্রান্সকে। সেই স্মৃতি মনে করিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বলেছেন, বড় ম্যাচে ফ্রান্সকে হারানোর সামর্থ্য তাদের আছে।

অন্যদিকে, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সতীর্থদের সতর্ক থাকতে বলেছেন। তার মতে, শিরোপা জয়ের আগে কোনো আত্মতুষ্টির সুযোগ নেই এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে আরও বড় পরীক্ষা পাস করতে হবে।

পরিসংখ্যানও জমিয়ে তুলেছে লড়াইয়ের উত্তেজনা। স্পেন ছয় ম্যাচে মাত্র এক গোল হজম করে টুর্নামেন্টের সেরা রক্ষণ গড়েছে। বিপরীতে ফ্রান্স ১৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দল। অর্থাৎ, জমাট ডিফেন্সের সামনে থাকছে বিস্ফোরক আক্রমণভাগের পরীক্ষা।

টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য ফ্রান্সের, আর স্পেন চাইছে ৩৬ ম্যাচের অপরাজেয় ধারা ধরে রেখে ইতিহাসের আরও কাছে যেতে। তাই ডালাসের এই মহারণে বাজি শুধু একটি ফাইনালের টিকিট নয়, বিশ্বসেরার মুকুটের দৌড়েও বড় বার্তা দেয়ার সুযোগ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর