বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকার একটি বাজারে এ এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মধ্যরাতে বাজারে আগুন, পুড়ে ছাই ৩০ দোকান

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্থানীয় লেমুয়া বাজারে হঠাৎ দুই থেকে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় নৈশপ্রহরী। পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ওই বাজারে থাকা মুদি মনোহারী, ফার্মেসি ও ছোট-বড় চায়ের দোকানসহ কমপক্ষে ২৫ থেকে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করলেও ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ।

স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী মঠবাড়িয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল