ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

ফ্রান্সে ভাষা শিক্ষায় কৃতকার্য নারী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশি নারীদের নিয়ে কাজ করা ‘উইথ দা মাইন্ড’ পরিবার। 

প্যারিসের অদূরে ‘পঁতা’ এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা, কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে গত তিন বছর ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইথ দ্য মাইন্ড’।

অনুষ্ঠানে সংগঠনের গত তিন বছরের কার্যক্রম তুলে ধরেন ‘উইথ দ্য মাইন্ড’-এর সভাপতি জাহরিন হক নুপুর। তিনি বলেন, ২০২৩ সালের জুন মাসে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।এক বছর পর এটি ফরাসি সরকারের একটি নিবন্ধিত অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি লাভ করে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত আমাদের মাধ্যমে ৬২ জন নারী ফরাসি ভাষা শিক্ষার আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিসিএফ (TCF) ও ডেল্ফ (DELF) পরীক্ষায় সনদ অর্জন করেছেন। পাশাপাশি দুই শতাধিক নারী মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র নারী কাউন্সিলর তানিয়া তুনু বলেন, নারীদের অগ্রযাত্রায় এ ধরনের একটা প্ল্যাটফর্ম সত্যিই অবিশ্বাস্য। ভাষার দক্ষতাবৃদ্ধি, আত্মনির্ভরশীলতা ও প্রশাসনিক কাজে তারা কাজ করছেন। এজন্য তাদের স্বাগতম জানাই। তাদের এ কাজ আরও বড় পরিসরে চলমান থাকবে বলে আশা করছি।

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও সাংবাদিক হাসান ইলিয়াস তানিম বলেন, প্রবাসী নারীদের টিকটক থেকে গঠনমূলক কাজে ফিরিয়ে আনার অন্যতম প্ল্যাটফর্ম উইথ দ্যা মাইন্ড। বাংলাদেশি নারীরা তাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।

সংগঠনটির সব ভাষা শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পরিচালিত হলেও নিয়মিতভাবে নারীদের অংশগ্রহণে গেট-টুগেদার ও কর্মশালা এবং পিকনিকের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে প্রবাসী নারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা হয়।

সদ্য ভাষা শিক্ষায় পাস করা শিক্ষার্থী আসমা আক্তার রুপু বলেন, বাংলাদেশি নারীদের ফ্রান্সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উইথ দা মাইন্ড আমাদের পাশে আছে সবসময়। তাদের প্রেরণায় আমরাও খুঁজে পেয়েছি সাহস, অদম্য আগ্রহ আর এগিয়ে যাওয়ার প্রেরণা।

আরেক শিক্ষার্থী উম্মে সালমা আবেগঘন কণ্ঠে বলেন, আমি ‘উইথ দ্য মাইন্ড’-এর সঙ্গে না থাকলে এতদূর আসতে পারতাম না। বারবার হাল ছেড়ে দিতাম। তবে আপুদের পরামর্শে ও প্রেরণায় আবার উঠে দাঁড়িয়েছি। জীবনটাকে এখন অনেক সহজ করেছে উইথ দ্যা মাইন্ড।

প্রবাসে বাংলাদেশি নারীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং কর্মজীবনে এগিয়ে যেতে সহায়তা করার লক্ষ্য নিয়ে ‘উইথ দ্য মাইন্ড’ তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ডা. হাবিবা জেসমিন, তরুণ পেশাজীবী দিয়ান আশরাফ, পেশাজীবী ইয়াসমিন নাজু, উইথ দ্য মাইন্ড সংস্থার ট্রেজারার ফারজানা নুপুর, এফবিজেএ সদস্য সাংবাদিক মুমিন আনসারি, সাইফুল ইসলাম রনি, আশিক উল্লাসসহ আরও অনেকেই।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প