‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

বাংলাদেশে ফুটবল মানেই যেন ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন লড়াই। তবে এই দুই জনপ্রিয় দলের বাইরে গিয়ে নিজের পছন্দের দলের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সমর্থন পর্তুগালের প্রতি। আর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে জয়া বলেন, তিনি নিয়মিত ফুটবল অনুসরণ করেন। এমনকি রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপও উপভোগ করেছিলেন।

হাসতে হাসতে জয়া বলেন, ‘ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’

ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গ। আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। তবে জন্মদিন জাঁকজমক করে উদযাপন করতে তিনি খুব একটা পছন্দ করেন না বলেই জানান। কাছের মানুষ ও ভক্তদের ভালোবাসাই দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে।

এদিকে আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিটি সফল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। জয়ার ভাষ্য, আগের ছবির তুলনায় নতুন গল্পে নাটকীয়তা আরও বেশি এবং দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস।

কলকাতার চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি জানান, অন্য দেশের পাসপোর্ট বহন করলেও টলিউডে কাজ করতে গিয়ে কখনো নিজেকে বাইরের মানুষ মনে হয়নি। তাঁর ভাষায়, বাংলা ভাষার সিনেমাই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

  • Related Posts

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর…

    Continue reading
    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে, ট্রাম্পের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল