বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। বুধবার রাতে আর্টসেলের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান লিংকন। ওই ভিডিও বার্তায় তার সঙ্গে যুক্ত ছিলেন আর্টসেলের অন্য সদস্যরা। লিংকনের জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন।

বছরখানেক ধরে মঞ্চে অনিয়মিত আর্টসেল। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল ব্যান্ডটি। এর আগে থেকেই কানাডায় আছেন লিংকন। জানালেন, সেখানে তাকে থাকতে হবে আরও বেশ কিছু সময়। এ কারণে ব্যান্ডের লাইভ পারফরম্যান্স যেন থেমে না যায়, সেই লক্ষ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন নতুন ভোকালকে যুক্ত করার।

ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এত দিন থাকা। কিন্তু জীবনে চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’

স্বাভাবিকভাবেই কোনো ব্যান্ডে নতুন ভোকাল যুক্ত হলে আগেরজনের সঙ্গে তুলনা চলে আসে, বিষয়টি ভালো করেই জানেন লিংকন। তাই আর্টসেলের ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে। কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সব সময় আর্টসেলের সঙ্গেই আছি।’

লিংকন ছাড়া এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল অন্য সদস্যদের। গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি। গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না। কিন্তু ফ্যানদের কথাও তো ভাবতে হবে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতেই হয়।’

আর্টসেলের পথচলার শুরু থেকে যুক্ত লিংকন। কাজ করেছেন ফ্রন্টলাইনার হিসেবে। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি, ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’সহ ২৭ বছর ধরে আর্টসেলের সব গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি গান লেখা ও সুর করার সঙ্গেও জড়িয়ে আছে লিংকনের নাম।

স্টেজ শোতে লিংকন না থাকলেও ব্যান্ডের গান তৈরি ও অন্যান্য কার্যক্রমে অনলাইনে যুক্ত থাকবেন লিংকন। এ ছাড়া দেশের বাইরে কনসার্টে যুক্ত হবেন আর্টসেলের সঙ্গে। আগামী সেপ্টেম্বরে আর্টসেলের কানাডা ট্যুরে থাকবেন লিংকন।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার