বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহী গ্রিক ব্যবসায়ীরা

গ্রিসের ক্রিট দ্বীপের হেরাক্লিয়নে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

বৈঠকে দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমবাজারে যৌথ উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

হেরাক্লিয়ন জেলার পেশাজীবী, কারিগর ও ব্যবসায়ীদের ফেডারেশনের (ওইভেনি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওইভেনির সভাপতি হারালাম্বোস লেকাকিস ও কোষাধ্যক্ষ আদামান্তিয়া পিক্রাকি বৈঠকে অংশ নেন।

আলোচনায় উভয় পক্ষ দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

jagonews24

বৈঠকে বাংলাদেশ থেকে লিনেন কাপড় আমদানির বিষয়ে ক্রিটের ব্যবসায়ীদের আগ্রহ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে নতুন বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ও গ্রিসের মধ্যে বৈধ শ্রম অভিবাসন সংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ সংশ্লিষ্ট কমান্ড লেটার দ্রুত জারির আশাবাদ ব্যক্ত করেন।

তাদের মতে, এটি দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

পরে রাষ্ট্রদূত হেরাক্লিয়নের ডেপুটি মেয়র ও প্রশাসন এবং পর্যটনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জর্জিওস আগ্রিমানাকিস, হেরাক্লিয়নের আঞ্চলিক ভাইস গভর্নর নিকোলাওস (নিকোস) সিরিগোনাকিস, হেরাক্লিয়ন চেম্বার অব কমার্সের সভাপতি ভানগেলিস কারকানাকিস এবং চেম্বারের বিজনেস কনসালট্যান্ট সাপোর্ট ম্যানেজার আর্টেমিস মাভরাকির সঙ্গে বৈঠক করেন।

jagonews24

এ সময় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সফরকালে তিনি ভেনিজেলিও হাসপাতালের কনসালট্যান্ট নিউরোসার্জন ডা. নিকোস কনসোলাকিসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এছাড়া হেরাক্লিয়ন বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন নিকোলাওস সোমপানিসের সঙ্গে বৈঠকে সমুদ্রবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার হবে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প