ইংল্যান্ডের দারুণ কামব্যাককে ব্যর্থ করে সিরিজ অস্ট্রেলিয়ার

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দারুণভাবে কামব্যাক করে স্বাগতিকরা। টানা পরের দুটি ম্যাচ জিতে নেয় তারা। ফলে ব্রিস্টলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। সেই ফাইনালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

রোববার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইনিংসের ৪ বল থাকতেই গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০.৪ ওভারেই ১৬৫ রান তোলে অস্ট্রেলিয়া।

এরপর শুরু হয় বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি বন্ধ হওয়ার লক্ষণ না দেখে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। তখন অস্ট্রেলিয়া ৪৯ রানে এগিয়ে থাকার কারণে তাদেরকে জয়ী ঘোষণা করা হয়।

কিন্তু বৃষ্টি যদি আরো ৫ বল আগে শুরু হতো, তাহলে সিরিজের ফলাফল হতো ২-২। কারণ, ওয়ানডে ম্যাচের ফল আসতে হলে দুই দলকেই কমপক্ষে ২০ ওভার করে ব্যাট করতে হয়। আর যদি সেটি না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। সে নিয়মে গতকালের ম্যাচটি পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজের ট্রফিতেও ভাগ বসাতে পারতো ইংল্যান্ড।

রোববার ইংল্যান্ডের হয়ে ৯১ বলে ১০৭ রানের (১৩ চার ২ ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার বেন ডাকেট। ৫২ বলে ৭২ রান (৩ চার ৭ ছক্কা) করেন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৭ বলে ৪৫ রান করেন আরেক ওপেনার ফিল সল্ট। নিচের দিকে ৩৫ বলে ৩৬ রান করেন আদিল রশিদ।

জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভারে ৭৮ রান করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও ট্রাভিস হেড। ২৬ বলে ৩১ রান করে হেড আউট হলে জুটি ভাঙে। ৩০ বলে ৫৮ রান করেন শর্ট। অধিনায়ক স্টিভ স্মিথ ৩৬ আর জস ইংলিস ২৮ রানে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হেড। ২টি করে উইকেট নেন অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প