ট্রেন থামানোর দাবিতে ত্রিশালে ৫ ঘণ্টা অবরোধ

ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশনে স্টপেজের দাবিতে তৃতীয়বারের মতো রেলপথ অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও জনসাধারণ। এ সময় আন্দোলনে অংশ নেন পার্শ্ববর্তী নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও জনতা।

রোববার সকাল ৯টা থেকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন ত্রিশাল উপজেলাসহ তিন উপজেলার ভোক্তভোগীরা।

এ সময় আন্দোলনকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন উপজেলার আউলিয়ানগর স্টেশনে স্টপেজের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাঁচ ঘণ্টার অধিক সময় সারা দেশের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

দ্বিতীয়বারের আন্দোলনে রেলওয়ের ডিজি মহোদয়ের সাথে এলাকাবাসীর দাবি নিয়ে কথা হলে দশ দিনের মধ্যে অফিসিয়ালি স্টপেজ দেওয়ার আশ্বাস দিলেও তা সময় অতিবাহিত হয়। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও দাবি পূরণ করা হয়নি বলে আজকের এ আন্দোলন।

প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করার পর আউলিয়ানগর স্টেশনমাষ্টার আবু রায়হান ডিটিও এবং ডিআরএমের সঙ্গে কথা বলে সর্বোচ্চ দুই মাস সময় নিয়েছেন স্টপেজ প্রসেসিংয়ের জন্য। আন-অফিশিয়ালি প্রতিদিন এক মিনিট স্টপেজ চালু থাকবে- এ আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের আন্দোলন থেকে সরে আসেন। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প