ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ২০২৬-কে ঘিরে ফুলবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই। একইসঙ্গে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ঘিরে বিনোদন জগতের প্রস্তুতিও একেবারে তুঙ্গে।

বিশ্ব ফুটবলের মহারণে এবার বিনোদনের ডবল ধামাকা। ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে মুখিয়ে থাকে বালক থেকে শুরু করে বৃদ্ধ।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে দর্শক মাতাতে ফিরছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’র সেই নস্ট্যালজিয়া উসকে নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে এবার পরিবেশন করবেন বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’।

চলতি মরশুমের বিশ্বকাপে বিনোদনে কোনও খামতি রাখতে চাইছেন না আয়োজকরা। তাই শাকিরা ম্যাজিক ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে থাকছেন বলিউডের নোরা ফাতেহি।মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং যুক্তরাষ্ট্রেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চ মাতাতে থাকছেন নোরা ফাতেহি। তার ধুরন্ধর পারফরম্যান্সে যে ফুটবল আর বিনোদন মিলেমিশে একাকার হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। 

এছাড়াও বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে এবং অ‌্যালানিস মরিসেট। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে পপ গানের মায়াজাল বুনবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং পপুলার র‌্যাপার ফিউচার। অনলাইনে প্রকাশিত একটি ছোট্ট টিজারে বিশ্বখ্যাত শিল্পীদের উপস্থিতিতে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে। ফুলবল বিশ্বকাপের মঞ্চে আন্তর্জাতিক স্তরের তারকাখচিত জমকালো অনুষ্ঠান দেখা যাবে সেটা বোধয় কেউ আশা করেনি।

শোনা যাচ্ছে, ‘সির সির’ নামক একটি গানে ঝড় তুলতে প্রস্তুত নোরা। আগামী ৮ জুন গান মুক্তির পর নোরার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সে কথা বলাই বাহুল্য। গানটি প্রকাশের আগেই ‘ফিফা’র পক্ষ থেকে এই গানে কারা পারফর্ম করছেন সেই শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, নোরার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক স্তরের খ্যাতনমা শিল্পীরা। বিশ্বকাপের মঞ্চে গুটিকয়েক ভারতীয় বংশোদ্ভূত শিল্পীর প্রতীক হিসেবে বিশেষভাবে নজর কেড়েছেন নোরা ফাতেহি। গানটি অফিসিয়াল বিশ্বকাপ অ্যালবামে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হতে পারে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স