হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, লেখক, পরিচালক ও মিমিক্রি শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে ভর্তি হন সেলিম কুমার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয় এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুস, কিডনি ও হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল।

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, ডায়ালাইসিস, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ক্যারিয়ারের শুরুতে কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করেন সেলিম কুমার। অসাধারণ অভিনয় দক্ষতা ও কমিক টাইমিংয়ের কারণে দ্রুত জনপ্রিয়তা পান। পরে নিজেকে মালয়ালম চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

‘আচানুরাঙ্গাথা ভিদু’ সিনেমার জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন তিনি। ২০১০ সালে ‘আদামিনতে মাকান আবু’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিন দশকের বেশি সময়ের অভিনয় জীবনে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পুলিভাল কল্যাণম’, ‘মায়াবি’ এবং ‘কল্যাণরামন’।

সেলিম কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরলের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী