সেনা পাহারায় গান গাইলো পাকিস্তানের ‘জাল’!

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ঢাকায় গাইতে এসেছে ১৪ বছর পর। তাদেরকে কেন্দ্র করে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কে শুরু হয় ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ নামের কনসার্ট। কনসার্ট শুরুর কিছুক্ষণ পরই বিশৃঙ্খলার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর সেনা হস্তক্ষেপে তা পুনরায় শুরু করা হয়।

নানা নাটকীয়তার পর শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরো কয়েকটি দল। কনসার্ট দেখতে বিকেল থেকেই ঢল নামে শ্রোতা আর ভক্তদের। বিশেষ করে ‘জাল’র পারফরম্যান্স নিয়ে উত্তেজনা ছিলো তুঙ্গে। কিন্তু জনাকীর্ন জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগড়ে দেন আগত দর্শকরা।

টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয় ৩০৫০ টাকা। অথচ, টিকেট কেটেও অনেকে দেখতেই পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। না ছিল এলইডি স্ক্রিনের ব্যবস্থা, না বসার কোনো নির্ধারিত স্থান। উলটো গেট ভেঙ্গে বিনা টিকেটের দর্শকদের তোপেই হারিয়ে গেছে টিকেট কেটে প্রবেশ করা দর্শকদের স্থান। স্বভাবতই ভক্তদের প্রশ্ন, ‘এভাবেও একটা কনসার্টের আয়োজন হয়?’

শুধু শ্রোতাই নন, ক্ষোভ ঝাড়েন ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ এর কো স্পন্সর ও অন্যান্য অংশীদাররাও। তাদের অভিযোগ, এতো বড় আয়োজন নিয়ে প্রতিনিয়ত তথ্য গোপন করেছেন আয়োজকরা। তাই ক্ষতি মুখে পড়তে হয়েছে তাদের।

পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। 

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ