নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দুটি গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের কাছে ৩৩ রানে হেরে গেছে বাংলাদেশ।

গতকাল শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ৩৯ বলে ৪৩ রান করেন হাসিনি পেরেরা। নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ রান। ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন হার্শিতা সামারাবিক্রমা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন স্বর্ণা আক্তার।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর একাই লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।

জ্যোতি অবশ্য এই লড়াইটাও করতে পারতেন না, যদি ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা দিশা বিশ্বাস তাকে সঙ্গ না দিতেন। দশম উইকেটে দিশার সঙ্গে ৪০ রানের জুটি করেন জ্যোতি। ইনিংসের শেষ বলে আউট হন দিশা। ১৬ বলে ২৫ রান করেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাগানদিতা কুমারি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী