যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশের একটি কাগজের কারখানায় রাসায়নিকের একটি ট্যাংক বিস্ফোরণে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) ওয়াশিংটনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে এবিসি টেন ও সিবিএস নিউজ।

এক যৌথ বিবৃতিতে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানায়, এ ঘটনায় একাধিক গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলে, এখনও সেখানে উদ্ধার তৎপরতা চলছে। হতাহতদের পরিবারের সম্মতি পাওয়ার আগ পর্যন্ত আহত বা নিহতের কোনো তথ্য এখন প্রকাশ করা হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, তাৎক্ষণিক উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহতদের লংভিউ ও ভ্যাংকুভারের হাসপাতালগুলোতে নিয়ে গেছেন। বিস্ফোরণ হওয়া ট্যাংকটিতে কী ধরনের রাসায়নিক ছিল সে বিষয়টি এখনও জানা যায়নি।

এখন পর্যন্ত ঘটনাস্থলে ৪০ জন ফায়ারফাইটার ও প্যারামেডিক গেছেন। স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’