বগুড়ার কাহালুতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত দুই

বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কাহালুর নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০)। তিনি দাঁড়িয়ে থাকা বাস হানিফ পরিবহনের সুপারভাইজার ছিলেন। অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে এবং বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের হেলপার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী