চার ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন ও ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সোমবার (২৫ মে) সকালে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো যাত্রীকে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এদিন অন্তত চারটি ট্রেন বিলম্বে চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সকাল থেকে স্টেশনের পার্কিং এলাকা থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে প্রথমে বাঁশের তৈরি চেকিং পয়েন্ট পার হতে হয় যাত্রীদের। এরপর প্ল্যাটফর্মে প্রবেশের আগে টিকিট পরীক্ষা করেন টিটিরা।

প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। পরিবার-পরিজন নিয়ে অনেকে প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল পর্যন্ত প্রায় ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করলেও চারটি ট্রেন বিলম্বের শিকার হয়।

তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাড়ে ৬টায়। সকাল ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস ছাড়ে সকাল ৮টা ১০ মিনিটে। রংপুর এক্সপ্রেসের নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৯টা ১০ মিনিট, তবে সম্ভাব্য সময় দেখানো হয় সকাল ১০টা ৪৫ মিনিট। অন্যদিকে, সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টা পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছায়নি একতা এক্সপ্রেস।

রংপুর এক্সপ্রেসের যাত্রী তরিকুল ইসলাম বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। ট্রেনের কোনো খবর নেই। শিডিউল বোর্ডে দেড় ঘণ্টা বিলম্ব দেখাচ্ছে। আরও কত দেরি হবে জানি না।

স্টেশন সূত্র জানায়, আজ কমলাপুর স্টেশন থেকে মোট ৬৭টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন এবং বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।

ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রা মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। বেশিরভাগ ট্রেন সময়মতো চলাচল করছে। তবে, রংপুর এক্সপ্রেস কিছুটা বিলম্বে রয়েছে। অনেক জায়গায় রেললাইনের ওপর মানুষ খড় শুকায়, ফলে ট্রেনকে ধীরগতিতে চলতে হয়। এ কারণে কিছু ট্রেন দেরিতে এসেছে। এছাড়া, আধা ঘণ্টা থেকে ৪০ মিনিটের যেসব বিলম্ব হচ্ছে, সেগুলো অপারেশনাল কারণে।

  • Related Posts

    নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে: প্রধানমন্ত্রী

    নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের…

    Continue reading
    চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক 

    চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারবর্গ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে: প্রধানমন্ত্রী

    নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে: প্রধানমন্ত্রী

    চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক 

    চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক 

    রাজধানীর কালশী বস্তিতে আগুন

    রাজধানীর কালশী বস্তিতে আগুন

    ইরানের সঙ্গে চুক্তিতে ‌‌‌‌‌‌‌‌‌‘তাড়াহুড়া’ না করার নির্দেশ ট্রাম্পের

    ইরানের সঙ্গে চুক্তিতে ‌‌‌‌‌‌‌‌‌‘তাড়াহুড়া’ না করার নির্দেশ ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানছে না ইসরায়েল, লেবাননে নারী-শিশুসহ নিহত ১৫

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানছে না ইসরায়েল, লেবাননে নারী-শিশুসহ নিহত ১৫

    টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে

    টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে

    ছেলের আইপিএল অভিষেকে শচিনের আবেগঘন বার্তা

    ছেলের আইপিএল অভিষেকে শচিনের আবেগঘন বার্তা

    চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি, খেলা হবে তো বিশ্বকাপ?

    চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি, খেলা হবে তো বিশ্বকাপ?

    প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’

    প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়, দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’

    ধর্মেন্দ্রর সম্মাননা নিতে রাষ্ট্রপতি ভবনে হেমা মালিনী

    ধর্মেন্দ্রর সম্মাননা নিতে রাষ্ট্রপতি ভবনে হেমা মালিনী