৬ জুন শনিবার সিএমবিবিএ’র ‘১৬তম লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা

আগামী ৬ জুন শনিবার সকাল ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) এর ১৬তম ‘লিটল বাংলাদেশ’ ব্রুকলিন পথমেলা অনুষ্ঠিত হবে। মনোজ্ঞ সাংস্কৃতির পরিবেশনা এবং লটারিতে গাড়ীসহ আকর্ষনীয় পুরস্কার, কৃতি শিক্ষার্থীসহ গুণীজন সম্মাননাসহ বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে এবারের পথমেলা। সিএমবিবিএ’র এবারের পথমেলা আয়োজনে লজিস্টিক সহায়তা দিচ্ছে ‘বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি’। গত ১৯ মে মঙ্গলবার জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমবিবিএ’র নেতৃবৃন্দ এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ)র সভাপতি রফিক পাটোয়ারী। সঞ্চালনা করেন পথমেলার আহবায়ক মামুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে পথমেলার আহবায়ক মামুন অর রশিদ উপস্থিত সংবাদকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, সিএমবিবিএ’র উক্ত পথমেলা ৬ জুন আবহাওয়ার কারণে স্থগিত করতে হলে তা পরবর্তি সপ্তাহে আয়োজন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, পথমেলায় প্রবাস প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি লেখাপড়ায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হবে।

মেলার যাবতীয় খরচ মেটানোর পর উদ্বৃত্ত অর্থ জনকল্যাণে ব্যয়ের পরিকল্পনাও রয়েছে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের।

সভাপতি রফিক পাটোয়ারী বলেন, রাফেল ড্রয়ে প্রথম পুরস্কার দেয়া হবে একটি আকর্ষণীয় গাড়িসহ মোট ১০টি পুরস্কার। সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন প্রবাসের বিশিষ্ট এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীবৃন্দ।

চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো: মইনুল আলম বাপ্পি জানান,এবারে মেলার আয়োজনে চমক নিয়ে আসছি। পথমেলা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশি আমেরিকান ফেন্ডসশিপ সোসাইটির প্রেসিডেন্ট কাজী আজম পথমেলা সফল করতে উপস্থিত সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি রফিক পাটোয়ারী, পথমেলার আহবায়ক মামুন অর রশিদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: মইনুল আলম বাপ্পি,পথমেলার সদস্য সচিব আনোয়ারুল আজিম, বাংলাদেশি আমেরিকান ফেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট কাজী আজম ও চিফ এডভাইজার ফিরোজ আহমেদ, পথমেলার ম্যাগাজিন সম্পাদক আনোয়ারুল আজিম এবং কো-অর্ডিনেটর মেহেদী হাসান সায়মন, বাংলাদেশি আমেরিকান ফেন্ডশীপ সোসাইটির এস এম ফেরদৌস।

অনুষ্ঠিতব্য ‘১৬তম লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’য় মুলধারার বহু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানানো হয়। প্রায় ১০০টি স্টল বুকিং সংক্রান্ত বিষয়ও এগিয়ে চলছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলা যায় এই মেলায় ২০-৩০ হাজার মানুষের জনসমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়। দুপুরের পর থেকেই থেকে বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মেতে উঠবে এবারের মেলা মঞ্চ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী