টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লো বাংলাদেশ

সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লো টাইগাররা।

সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

এর আগে ২০১৮ সালে একবার অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে এবার সেই অবস্থানও ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে টাইগাররা।

সিলেটে সিরিজ জয়ের পর রেটিং পয়েন্টে উন্নতি হয়েছে বাংলাদেশের। ফলে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান— দুই দলকেই পেছনে ফেলেছে তারা। আগে নবম স্থানে থাকা বাংলাদেশ এখন উঠে এসেছে সাত নম্বরে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের জন্য। শান মাসুদের দল দুই ধাপ পিছিয়ে নেমে গেছে অষ্টম স্থানে। আর এক ধাপ পিছিয়ে নবম স্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • Related Posts

    ঢাকায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

    আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পতাকা খচিত লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি রিকশা চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে সম্মান…

    Continue reading
    গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ‘বড় ভূমিকা’ রাখতে চান ট্রাম্প!চার মাসের গোপন আলোচনা

    গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনে ডেনমার্কের সঙ্গে আলোচনায় দ্বীপটিতে বড় ভূমিকা রাখতে নিজেদের দাবি উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণের ধারণা তুলে ধরেছেন। তার দাবি, রাশিয়া…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

    ঢাকায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

    গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ‘বড় ভূমিকা’ রাখতে চান ট্রাম্প!চার মাসের গোপন আলোচনা

    গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে ‘বড় ভূমিকা’ রাখতে চান ট্রাম্প!চার মাসের গোপন আলোচনা

    তামিলনাড়ু জয় করে বিজয়ের নজর এবার কেরালায়?

    তামিলনাড়ু জয় করে বিজয়ের নজর এবার কেরালায়?

    বলেশ্বর নদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

    বলেশ্বর নদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ

    টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লো বাংলাদেশ

    টেস্ট র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লো বাংলাদেশ

    হাসপাতালে যাওয়ার খবর ছড়াতেই উদ্বেগ, মুখ খুললেন অমিতাভ বচ্চন

    হাসপাতালে যাওয়ার খবর ছড়াতেই উদ্বেগ, মুখ খুললেন অমিতাভ বচ্চন

    নিউইয়র্কে ‘জমজম ট্রাভেল ইউএস’ ও ‘রওয়াফ মিনা’র হজযাত্রীদের সেমিনার অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘জমজম ট্রাভেল ইউএস’ ও ‘রওয়াফ মিনা’র হজযাত্রীদের সেমিনার অনুষ্ঠিত

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন