হাসপাতালে যাওয়ার খবর ছড়াতেই উদ্বেগ, মুখ খুললেন অমিতাভ বচ্চন

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা। তবে পরে নিজেই ইঙ্গিতপূর্ণ বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, ‘আকাশে একটাও চিল নেই। এ দিকে তোতাপাখি কথা বলতে শুরু করেছে। আমি নিজের বাজরার রুটি ও কিছু সবজি খেয়েছি।’ তার এই পোস্ট থেকেই অনুরাগীরা বুঝে নেন, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।ভারতীয় গণমাধ্যমের দাবি, পাচনতন্ত্রের সমস্যার কারণেই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। যদিও তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি সূত্র বলছে, গত ১৬ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে যান অভিনেতা। অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, মঙ্গলবার মধ্যরাতে তাকে হাসপাতালে দেখা গেছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনার শিকার হন অমিতাভ বচ্চন। সেই সময় পেটে মারাত্মক আঘাত পান তিনি। এরপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা।

জানা গেছে, তার ক্ষুদ্রান্ত্রে সমস্যা রয়েছে। পাশাপাশি লিভারের সিরোসিসেও আক্রান্ত তিনি। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার লিভারের মাত্র ২৫ শতাংশ বর্তমানে কার্যকর রয়েছে।

তবে এত শারীরিক সমস্যার পরও কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি অমিতাভ। চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ন্ত্রিত জীবনযাপন করলেও অভিনয় ও অন্যান্য কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সবসময় সক্রিয় থাকেন এই অভিনেতা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী