ঈদের ‘আনন্দমেলা’য় রুনা লায়লা-পরীমনিসহ যাদের দেখা যাবে

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গান, নাচ, কৌতুক, কুইজ ও তারকাদের অংশগ্রহণে সাজানো এবারের আয়োজন প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

বিটিভির এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রযোজনায় রয়েছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

এবারের আয়োজনে বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে পারফর্ম করবেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। একই পর্বে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করবেন বেবী নাজনীন। এই দুই গানের কোরিওগ্রাফিতে থাকছেন চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও অংশ নেবেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে হাজির হবেন ন্যান্সি ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

নৃত্য পরিবেশনাতেও থাকছে বিশেষ চমক। ‘রূপনগরের রাজকন্যা’ থিমে পারফর্ম করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে একসঙ্গে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

দর্শক অংশগ্রহণমূলক বিশেষ পর্ব ‘রঙ’-এ দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে। এছাড়া কুইজ পর্বে অংশ নেবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

অনুষ্ঠানে বিশেষ কৌতুক পরিবেশনায় থাকছেন আবু হেনা রনি। পাশাপাশি অংশ নেবেন ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকবেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন।

সব মিলিয়ে গান, নাচ, কৌতুক, কুইজ ও তারকাদের অংশগ্রহণে এবারের ‘আনন্দমেলা’ ঈদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুল কাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।  এ খবর নিশ্চিত…

    Continue reading
    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে চীনা নেতা শি জিনপিং এবং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রুশ গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বুধবার (২০ মে)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ