পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ আউট করেছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসকে। চতুর্থ দিনের প্রথম সেশনটা তাই বলা চলে ভালোই কাটিয়েছে স্বাগতিকরা।

তবে পাকিস্তানও কম রান তোলেনি বোর্ডে। সিলেটে লাঞ্চের আগে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেট হারিয়ে ১০১। সবগুলোই এই সেশনের রান। গতকাল তৃতীয় দিন দুই ওভার ব্যাটিং করে কোনো রান যোগ হয়নি সফরকারীদের বোর্ডে।

জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মাসুদ।

দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

  • Related Posts

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুল কাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।  এ খবর নিশ্চিত…

    Continue reading
    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে চীনা নেতা শি জিনপিং এবং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রুশ গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বুধবার (২০ মে)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    বেইজিংয়ে শি জিনপিং -পুতিন বৈঠক শুরু

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    বিজয়ের সাফল্যে হিংসা নয়, যা বললেন রজনীকান্ত

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ায় সাড়ে চার মাসে আটক ১৬ হাজারের বেশি অভিবাসী

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    ডিজিটাল ভূমিসেবার নতুন যুগের ঘোষণা প্রধানমন্ত্রীর

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    মস্কো-বেইজিং সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    উল্টোপথে চলা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, মা-মেয়ে নিহত

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

    পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ