‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা, সহ-প্রযোজক বললেন, ‘আবার কোর্টে যাবো’

দীর্ঘদিনের অপেক্ষা ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে ‘বনলতা সেন’ সিনেমার। তবে মুক্তির ঘোষণা এলেও নতুন করে জটিলতায় পড়তে পারে সিনেমাটি। সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরেই সিনেমাটির মুক্তির খবর শোনা গেলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।

এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি পোস্টার প্রকাশ করে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এ বিষয়ে উজ্জ্বল বলেন, আদালতের নির্দেশনা মেনেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তিনি নেতিবাচক বিষয় নয়, বরং কীভাবে সিনেমাটি বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়, সেটি নিয়েই ভাবছেন।

অন্যদিকে সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, আদালত তাদের সমঝোতার মাধ্যমে সিনেমা মুক্তির নির্দেশ দিলেও সেটি মানা হয়নি।

তার ভাষ্য, ‘একদিন উজ্জ্বলের লোক আমাকে ফোন দিয়েছিলো। কিন্তু পরে আর কোনো যোগাযোগ করেনি। আমি সেন্সর বোর্ডে চিঠি দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। বরং মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি আবারও কোর্টে যাব।’


পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল

জানা গেছে, ‘বনলতা সেন’ সিনেমার জন্য তরুণ মজুমদারের কাছ থেকে ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল। কিন্তু তাকে বাদ দিয়েই সিনেমাটি মুক্তির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি বলে দাবি তার। পাশাপাশি হিসাবের গরমিলের অভিযোগও তুলেছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্মাতা উজ্জ্বল বলেন, ‘তার সঙ্গে আমার ব্যবসায়িক চুক্তি আছে। অথচ সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ করে আদালতে গেছেন। সর্বশেষ শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছেন, সিনেমা মুক্তি পাবে। এরপর লাভ-ক্ষতির বিষয়টি সমাধান হবে। সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে।’

কবি জীবনানন্দ দাশ-এর বিখ্যাত কবিতার চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী