নিউইয়র্কে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা

নিউইয়র্কে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট। ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এর আয়োজনে মেলা অনুষ্ঠিত হচ্ছে লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টারে।

নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত গান বাঙালি শিল্পীরা।

জাতীয় সঙ্গীত শেষে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ মুক্তিযোদ্ধারা। মেলা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা এখন নিউইয়র্কে। আসতে শুরু করেছেন শিল্পীরাও। মেলায় যোগ দেন রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা ও লোকসংগীতশিল্পী জয় শংকর।

গান গাইবেন শিল্পী তাজুল ইমাম, দীনাত জাহান মুন্নী, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম, করিম হাওলাদার, পন্ডিত কৃশান মহারাজ, মোরশেদ খান অপু, সেজান মাহমুদ, দিনার মনি প্রমুখ। সিলেটের মরমী গানের ডালি সাজিয়ে হাজির থাকবেন বিশিষ্ট বাউল শিল্পী কালা মিয়া।

তরুণ প্রজন্মের নাহিয়ান ইলিয়াস, জনম সাহা, দানিয়া সৈয়দ দিয়া, গুঞ্জরী সাহাসহ অনেকেই অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠানপর্বে। উদীয়মান তরুণ শিল্পী আলভান গাইবেন প্রজন্মের সেতুবন্ধনে গান।

আলোকচিত্রী পাভেল রহমান করবেন একক উপস্থাপনা। নৃত্যে এনি ফেরদৌস থাকবেন বিশেষ পরিবেশনা নিয়ে। বিপা, উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ, মিথান ড্যান্স একাডেমি, কৃষ্টি, বিকেপিএ, প্রভৃতি সংগঠন অংশ নেবে তিনদিনের প্রোগ্রামে।

তরুণ প্রজন্মের জন্য ছবি আঁকা, নাচ গান আবৃত্তি, রচনা প্রতিযোগিতা থাকছে আগামী শনি ও রোববার। পরিচালক নাদিম ইকবাল ও শামীম আল আমীন প্রদর্শন করবেন কয়েকটি সদ্য নির্মিত ডকুমেন্টারি। যাতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, ইউনূসের শাসন, দেড় বছরের জুলুম উঠে আসবে।

এবারের ৩ দিনের বইমেলায় (১৫ থেকে ১৭ মে) বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই পরিচিতি, প্রকাশকদের মুখোমুখি, স্বরচিত কবিতা, আবৃত্তি, নবীন-প্রবীণ যাপনচিত্রের অভিজ্ঞতা, মায়েদের কথা, প্রবাসের প্রতিকূলতা ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম সাজানো হয়েছে।

বইমেলায় মুখ্য বিষয় থাকবেন ‌‘বঙ্গবন্ধু’। একটি অভিজ্ঞ সমন্বয়ক ও সঞ্চালক টিম পুরো অনুষ্ঠানমালা প্রক্ষেপণ করবেন। বইমেলা উপলক্ষে, একটি চমৎকার ম্যাগাজিন ‘উত্থান’ প্রকাশিত হচ্ছে।

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ ঘোষণার কাজটি গুছিয়ে এনেছেন ৭ জনের একটি অভিজ্ঞ বিচারক পরিষদ। এই পুরস্কার আগামী রবিবার ঘোষিত হবে।

বিশিষ্ট শিল্পী লুৎফুন নাহার লতা ও খ্যাতিমান শব্দজন মিথুন আহমেদ পরিবেশন করবেন একক পর্ব দুটি। কয়েকটি পর্ব ব্যবস্থাপনা ও সহোযোগিতায় থাকছে, বাংলাদশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র।

বইমেলার আহ্বায়ক ড. নুরুন নবী ও সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া, বইমেলায় অংশ নেওয়ার জন্য সবাইকে উদার আমন্ত্রণ জানিয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী