ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে কাতারের অভিজ্ঞ স্ট্রাইকার সেবাস্তিয়ান সোরিয়া। ৪২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপের জন্য কাতারের প্রাথমিক দলে রেখেছেন কোচ হুলেন লোপেতেগি।

উরুগুয়েতে জন্ম নেওয়া সোরিয়া জায়গা পেয়েছেন ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে। তবে বিশ্বকাপ শুরুর আগে এই দল থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে কাতারকে। যদি শেষ পর্যন্ত সোরিয়া বিশ্বকাপে মাঠে নামতে পারেন, তাহলে তিনি ভেঙে দেবেন ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার দীর্ঘদিনের রেকর্ড।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে শেষবার খেলেছিলেন রজার মিলা। তখন তার বয়স ছিল ৪২ বছর। এরপর থেকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে তার নামই ছিল সবার ওপরে।

তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখনো মিশরের গোলরক্ষক এসাম এল হাদারি। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক ক্রেইগ গর্ডনেরও খেলার সম্ভাবনা রয়েছে। ৪৩ বছর বয়সী এই গোলকিপার ইনজুরি কাটিয়ে ফিরতে পারলে তাকেও দেখা যেতে পারে বিশ্বমঞ্চে।

সেবাস্তিয়ান সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। ২০১৭ সালের পর দীর্ঘ সময় জাতীয় দলে ছিলেন না তিনি। এমনকি ২০২২ বিশ্বকাপে স্বাগতিক কাতারের দলেও জায়গা হয়নি তার।

তবে গত বছরের অক্টোবরে আবার জাতীয় দলে ডাক পান সোরিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে কাতারের ২-১ গোলের জয়ে ভূমিকা রাখেন তিনি।

সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছিলেন সোরিয়া। তিনি লিখেছিলেন, ‘আবারও আল আনাবি জার্সি গায়ে চাপাতে পেরে এবং এই সুন্দর দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

২০০৪ সালে কাতারের লিগে খেলতে আসেন সোরিয়া। এরপর ২০০৭ সালে কাতার জাতীয় দলে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে কাতারের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ফরোয়ার্ড এখন ইতিহাস গড়ার খুব কাছাকাছি।

আগামী ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। সান ফ্রান্সিসকোয় হবে সেই ম্যাচ। এরপর ভ্যাঙ্কুভারে কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী