কান উৎসবে ঐশ্বরিয়াকে ঘিরে বিতর্ক, আলিয়াকে নিয়ে ক্ষোভ ভক্তদের

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ভারতীয় সৌন্দর্য ও গ্ল্যামারের অন্যতম মুখ ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার সেই পরিচিত দৃশ্যের ব্যতিক্রম ঘটতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার পরিবর্তে আলোচনায় উঠে এসেছেন আলিয়া। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে অভিনেত্রীর একাংশ অনুরাগী।

২০০৪ সাল থেকে আন্তর্জাতিক এক প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। তার স্টাইল, ফ্যাশন ও উপস্থিতি বরাবরই আলোচনায় থেকেছে। কখনো প্রশংসা, কখনো সমালোচনা-সব মিলিয়ে কান উৎসবের সঙ্গে যেন সমার্থক হয়ে উঠেছিল তার নাম।

তবে এবার সেই ব্র্যান্ডের প্রচারণায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি নজর কেড়েছে সবার। কান উৎসব চলাকালে ফ্রান্সের বিখ্যাত ‘হোটেল মার্টিনেজ’-এ ব্র্যান্ডটির যেসব অ্যাম্বাসেডরের পোস্টার টাঙানো হয়েছে, সেখানে ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস ও হেলেন মিরেনের পাশাপাশি জায়গা পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু সেখানে দেখা যায়নি ঐশ্বরিয়াকে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন ঐশ্বরিয়াকে এবার দেখা গেল না। কেউ কেউ আবার আলিয়া ভাটকে নিয়েও কটাক্ষ করেন। অনেকে মন্তব্য করেন, ঐশ্বরিয়ার জায়গায় আলিয়াকে মেনে নিতে পারছেন না তারা।

জানা গেছে, ২০২৫ সালেই সংশ্লিষ্ট প্রসাধনী ব্র্যান্ডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন আলিয়া ভাট। সেই সূত্র ধরেই এবার কানে তার উপস্থিতি। তবে ফরাসি রিভেরায় অভিনেত্রীর এই উপস্থিতি বিতর্ক এড়াতে পারেনি।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের মেট গালায় অংশ নিতে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন আলিয়া। সেখানে কয়েকজন বিদেশি আলোকচিত্রী তাকে ‘ঐশ্বরিয়া’ বলে সম্বোধন করেছিলেন, যা নিয়েও সে সময় আলোচনা তৈরি হয়েছিল।

সব মিলিয়ে, ২০২৬ সালের কান উৎসবে ঐশ্বরিয়ার অনুপস্থিতি এবং আলিয়া ভাটের উপস্থিতি এখন বলিউড অনুরাগীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও…

    Continue reading
    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে তিনি আমেরিকার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে চাপে ফেলবেন। কিন্তু এবার তিনি চীন সফরে যাচ্ছেন অনেক কম প্রত্যাশা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!