৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন কুয়েত প্রবাসীরা

কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এরইমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন।

এখনো যেসব নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি নির্দ্রিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে। ফলে প্রবাসীরা তাদের আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না। তবে নিদিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া-আসা করতে বাধা নেই।

কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপসের মাধ্যমে হয়। এটির ভাষা আরবি হওয়ায় অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন। অনলাইন পরিষেবা সহজ করতে ২৬ সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহেল অ্যাপসে ইংরেজি ভার্সন চালু করেছে কুয়েত সরকার।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী