শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’

দুর্ঘটনার কবলে পড়ে বড় ধাক্কা খেল ‘ফৌজি’ সিনেমার শুটিং। হায়দ্রাবাদের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সিনেমাটির নির্মাণকাজ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুটিং ইউনিটের সদস্যরা রামোজি ফিল্ম সিটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। জানা গেছে, হায়দ্রাবাদের নিকটবর্তী একটি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ওই পথ দিয়েই সাধারণত বিভিন্ন বড় স্টুডিওতে যাতায়াত করা হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও পাঁচজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়।

যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মৈত্রী মুভি মেকার্স। তবে হতাহতদের পরিবারের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ও প্রভাসের অ্যাকশন সিকোয়েন্স।

কিছুদিন আগে সিনেমাটির সেট থেকে বেশ কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়ে যায়। এরপর নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য সতর্কবার্তা দেন।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ফৌজি’র। ‘রাজা সাব’র পর এটি হতে পারত এ বছরে প্রভাসের দ্বিতীয় বড় মুক্তির সিনেমা।

ফৌজি পরিচালনা করছেন হনু রাঘবপুদি। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন ইমানভি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা।

অন্যদিকে, ‘ফৌজি’র পাশাপাশি প্রভাসের আসন্ন সিনেমা স্পিরিট নিয়েও চলছে আলোচনা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। এটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। শুরুতে সিনেমাটিতে অভিনয়ের কথা ছিল দীপিকা পাডুকোনের। তবে কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের জেরে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী