বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং করার।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। এবারের লক্ষ্যটাও ঠিক আগের মতোই। দুটি টেস্টই জিততে চায় নাজমুল হোসেন শান্তর দল।

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার হাসান মুরাদ ও পেসার খালেদ আহমেদ। একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

  • Related Posts

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার বিশেষ উৎস হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিজের…

    Continue reading
    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ ও স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস প্রধানমন্ত্রী

    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    মমতা ব্যানার্জী অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর: এখন বিকল্প কী?

    মমতা ব্যানার্জী অনড়, বিধানসভা ভেঙে দিলেন গভর্নর: এখন বিকল্প কী?

    ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

    চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

    প্রথম উইকেট হারালো বাংলাদেশ, সাজঘরে জয়

    প্রথম উইকেট হারালো বাংলাদেশ, সাজঘরে জয়

    বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

    বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

    শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’

    শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’

    ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

    ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

    ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 

    ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা