প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও। সেই তালিকায় নাম জড়িয়েছে কেয়া পায়েলেরও।

সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, এ নিয়ে এই প্রথমবারের মতো কথা বলছেন। কেয়া বলেন, “প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

সৌন্দর্য বাড়াতে বড় কোনো পরিবর্তনের ইচ্ছা ছিল না বলেও জানান তিনি। কেয়ার ভাষ্য, “আমি যেমন আছি, তাতেই খুশি। তবে ছোটখাটো দু-একটা জিনিস অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল! তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের এমন প্রতিক্রিয়া দেখে মনে মনে বলেছি-ভাই, মাফ চাই, আর হবে না।”

বিদেশি তারকারা একই ধরনের পরিবর্তন করলে সেটিকে ‘গ্রুমিং’ হিসেবে দেখা হলেও, দেশের শিল্পীদের ক্ষেত্রে কেন সমালোচনা হয়- এ প্রশ্নেও আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

তিনি বলেন, “আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগপ্রবণ। একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে শুরু করে। তারা আসলে জানেই না কী হয়েছে। এমনকি পাঁচ বছর আগের ছবিও টেনে এনে মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে রয়েছে।”

সবশেষে মানুষের এই প্রবণতা নিয়ে উদাহরণ টেনে কেয়া বলেন, “রাস্তায় কিছু না ঘটলেও শুধু ভিড় দেখেই মানুষ জড়ো হয়। কী হচ্ছে না জেনেই দাঁড়িয়ে থাকে। এই মানসিকতা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে।”

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ