কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল মিলনমেলায় পরিণত হয়।

বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় এই বর্ষবরণ ও বৈশাখী মেলা। শনিবার (২৫ এপ্রিল) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

jagonews24

আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়্যেব-এর আন্তর্জাতিক ছাত্রবিষয়ক উপদেষ্টা ও মারকাজুত তাতবিরের প্রধান ড. নাহলা সাইদি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদিনাতুল বু’উস আল-ইসলামিয়ার প্রধান ইসাম আল-কাদি।

বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে মিশরের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী পরিবার ও শিক্ষার্থীরা রঙিন শাড়ি, পাঞ্জাবি ও সালওয়ার-কামিজে সজ্জিত হয়ে অংশ নেন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি, দেশীয় পিঠা-পায়েসের বাহারি আয়োজন, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে পুরো স্টেডিয়াম যেন ক্ষুদ্র এক বাংলাদেশে রূপ নেয়।

নববর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘দ্য লিজেন্ডস অব বেঙ্গল’ এবং রানার্স-আপ ‘নীল ওয়ারিয়র্স’। অন্যদিকে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘লায়ন্স অব আজহার’ এবং রানার্স-আপ ‘টাইগার্স অব আজহার’।

jagonews24

এছাড়াও শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা ও হাঁড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়। নারীদের অংশগ্রহণে বালিশ খেলা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ।

উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা-পুলি ছাড়াও রসমালাই, লাড্ডু, জিলাপি ও বিভিন্ন মুখরোচক খাবারের স্টল বসান প্রবাসী উদ্যোক্তারা। প্রধান অতিথি প্রতিটি স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, বিদেশের মাটিতে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ এবং চর্চার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশ ও সংস্কৃতির প্রতি আরও অনুপ্রাণিত করে। এ সময় তিনি বিদেশি শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।

বিশেষ অতিথি ইসাম আল-কাদি বলেন, প্রবাসে নিজস্ব সংস্কৃতি লালন ও উদযাপন করা দেশপ্রেমের এক অনন্য বহিঃপ্রকাশ।

jagonews24

অনুষ্ঠানের সভাপতি সাইফুর রহমান রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি সবসময় ছাত্রবান্ধব মনোভাব নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকেন, যা প্রবাস জীবনে বড় প্রেরণা জোগায়। আহ্বায়ক মিনহাজ সামি দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

যুগ্ম আহ্বায়ক মিরাজুর রহমান বলেন, প্রবাসে এমন আয়োজন আমাদের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে। সদস্য সচিব সালেহ আল ইসলাম খেলাধুলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

বর্ষবরণ অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেশি-বিদেশি শিক্ষার্থী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

এ ধরনের উৎসবমুখর আয়োজন প্রবাসজীবনের নিঃসঙ্গতা অনেকটাই লাঘব করে এবং প্রিয়জন থেকে দূরে থাকার বেদনা ভুলিয়ে দেয়। পহেলা বৈশাখের এই আনন্দঘন আয়োজন প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশকে জীবন্ত করে তোলে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী