মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কর্মরত বিদেশিদের বিরুদ্ধে চলমান ‌‘অপারেশন কোরাঙি’-র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে মালদ্বীপে কর্মরত বিদেশিদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বৈধ কাগজপত্রসহ অবস্থান করছেন। সরকার এরই মধ্যে বিদেশি নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণের জন্য ব্যাপক বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনা করেছে।

jagonews24

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬ হাজার বিদেশির আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ২ হাজার ৯৩৩ জনের তথ্য সংগ্রহ বাকি রয়েছে। এসব ব্যক্তির পরিচয় শনাক্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী জানান, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করতে আগামী ২ মে থেকে এক বছরের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে। এ সময়ের মধ্যে যারা ভিসা ফি পরিশোধ না করে দেশে অবস্থান করবেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

jagonews24

তিনি আরও বলেন, এই অভিযানে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। একবার আটক হলে কাউকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে না। ফলে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন তারা সময়মতো ভিসা ফি পরিশোধ নিশ্চিত করেন। অন্যথায় তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

jagonews24

তবে প্রশাসনিক জটিলতার কারণে কেউ ভিসা ফি পরিশোধ করতে না পারলে তা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান বাস্তবায়িত হলে মালদ্বীপে অবৈধ বিদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প