ঢাকার বনানীতে সড়ক ভবনের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) উঠে গেছে। এতে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহাখালী থেকে উত্তরাগামী ভূঁইয়া পরিবহনের ওই বাস এই দুর্ঘটনার কবলে পড়ে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, নিহত দুইজন রোড ডিভাইডারের সঙ্গে কাজ করছিলেন বলে জানতে পেরেছি।
বাসটি আরেকজন পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ওই দুইজন চাপা পড়ে প্রাণ হারান।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।









