বাংলাদেশকে জিতিয়ে র‍্যাঙ্কিংয়ে লাফ শারমিন-সোবহানার

রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচসেরা টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তার উন্নতি হয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও।

মঙ্গলবার মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার।

রাজশাহীতে সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। প্রথম দুই ওভারে দুই উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন শারমিন। ১৩টি চারের সাহায্যে ৮৬ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে অবস্থান তার—বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক ব্যাটার সোবহানা মোস্তারি। ৬টি চার মেরে ৪১ রান করা এই ব্যাটার র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে এখন আছেন ৫০তম স্থানে তিনি।

বোলারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩৮ রানে দুই উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি আছেন ১৩ নম্বরে, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান।

এছাড়া লেগস্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২০ নম্বরে। আর পেসার মারুফা আক্তার এক উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন র‍্যাঙ্কিংয়ে, নয় ধাপ এগিয়ে এখন আছেন যৌথভাবে ৪৩তম স্থানে।

মেয়েদের ওয়ানডে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলি গার্ডনার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প