‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও শরিফুল রাজের নায়িকা মিম, চলছে শুটিং

নাটক থেকে বাণিজ্যিক সিনেমার নায়িকা হওয়ার পর দীর্ঘদিন খুব একটা সাফল্য আনতে পারেননি লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। অনেকগুলো সিনেমা মুক্তি পেলেও আলোচনা থেকে দূরেই ছিলেন কয়েক বছর। যদিও মাঝখানে ‘পরান’ ও ‘দামাল’ চলচ্চিত্র দিয়ে নতুন করে জ্বলে উঠেছিলেন তিনি। সেই আলোচনাও দীর্ঘস্থায়ী হয়নি। আবার যেন মেঘে ঢাকা পড়লেন এই তারকা।

মিমকে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর আর নতুন কোনো কাজ মুক্তি পায়নি তার। ওটিটিতেও দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এই তারকা।

সুখবর হলো, দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বিদ্যা সিনহা মিম। থাকছে বড় চমকও। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর আবারও শরিফুল রাজের সঙ্গেই ফিরছেন মিম।

ছবির নির্মাতা আলভী আহমেদ। তার হাত ধরেই রাজ ও মিম অভিনয় করবেন সরকারি অনুদানে নির্মিত ‘জীবন অপেরা’ নামের সিনেমায়। এরইমধ্যে তারা শুটিংও শুরু করেছেন। এ প্রসঙ্গে মিমের কাছে জানতে চাইলে তিনি অবশ্য স্পষ্ট করে কথা বলতে চাননি।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি কোনো কিছুই জানি না। নির্মাতাই বলবেন যখন তিনি প্রয়োজন মনে করেন।’

নতুন আরও কি কাজ করছেন মিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কিছু কাজের কথা চলছে। তবে এই মুর্হুতে কিছুই বলতে পারছি না। দোয়া করেন যেন ভালো কাজ নিয়ে আসতে পারি।’

এদিকে পরিচালক আলভী আহমেদ জানান, ‘জীবন অপেরা’ সিনেমাটি তার লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন তিনি। গল্পের কেন্দ্রে রফিক নামের এক ব্যক্তি। তার দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। রাজ-মিম অভিনয় করবেন রফিক ও শারমিন চরিত্রে। এছাড়া দেখা যাবে মোস্তাফিজ নূর ইমরানকেও।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প