স্পেনে বৈধতা পেতে যেসব শর্ত পূরণ করতে হবে

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেওয়ার লক্ষ্যে নতুন ডিক্রি জারি করেছে দেশটির সরকার। এই উদ্যোগের মাধ্যমে কয়েক লাখ নথিহীন অভিবাসীর আইনি মর্যাদা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার এক গ্যাজেটের মাধ্যমে বৈধতা পেতে সকল শর্ত নিশ্চিত করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার হাজারো অভিবাসীর জন্য স্পেনে বৈধতা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সরকারের এ বিশেষ নিয়মিতকরণ প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে অভিবাসীরা অস্থায়ী আবাসন অনুমতি পেতে পারেন। এতে বহুদিন ধরে অনিশ্চয়তায় থাকা অভিবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বৈধতা পেতে যেসব শর্ত পূরণ করতে হবে

নির্দিষ্ট সময়ের আগে স্পেনে প্রবেশ করতে হবে, দেশে বসবাসের প্রমাণ (যেমন: ভাড়া চুক্তি, চিকিৎসা রেকর্ড, রেমিট্যান্স বা অন্যান্য নথি) দেখাতে হবে, কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে।

প্রবাসীরা বলছেন, কাগজে-কলমে প্রক্রিয়াটি সহজ মনে হলেও বাস্তবে প্রয়োজনীয় নথি সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া অনেকের জন্য জটিল হয়ে দাঁড়াচ্ছে। অনেক অভিবাসীকে বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের আওতায় প্রায় পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন, যা দেশটির অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এত বিপুল সংখ্যক আবেদন যাচাই ও দ্রুত নিষ্পত্তি করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

  • Related Posts

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুটি মাঝারিমানের জুটি গড়াছাড়া তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো মোস্তাফিজুর রহমান ও…

    Continue reading
    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বেশ কয়েক বছর পার হয়ে গেলেও বড় কোনো শিরোপা জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার নাসরের হয়ে শিরোপার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই