বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ

মধ্যাহ্নবিরতির পর বৃষ্টি বাগড়া দিয়েছিল। যে কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে খানিকটা দেরি হয়। এরপর ৯ ওভার খেলা হতেই দেখা দেয় আলোর স্বল্পতা। কিছুক্ষণ পর ফের শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই সমাপ্ত ঘোষণা করা হয়। দিন শেষে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম উইকেটে আছেন ৬ রান নিয়ে।

আজ শুক্রবার ভেজা আউটফিল্ডের কারণে কানপুর টেস্ট শুরু হয় দেরিতে। পেসাররা সহায়তা পাবেন, এমনটা ভেবেই টস জিতে বোলিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান বেশ দেখেশুনে শুরু করেন। কিন্তু নবম ওভারে আকাশ দীপের করা তিন নম্বর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জাকির হাসান।

স্লিপে জয়সওয়াল দারুণ ক্যাচ নিলেও তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। রিপ্লে বেশ ঘোলা দেখা যায়, কোনো অ্যাঙ্গেল থেকেই নিশ্চিত হওয়া যায়নি বল মাটিতে স্পর্শ করেছে কিনা। আম্পায়ার আউট দেন। ২৪ বল খেলে ০ রান করে ফেরেন টাইগার ওপেনার।

সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৬ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করে আকাশ দীপের বলে এলবিডব্লিউ হন তিনি। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন করেন। অনেকটা অপ্রত্যাশিত উইকেট পেয়ে ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ফেটে পড়েন। দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের।

তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুর বিপর্যয় কাটে এই জুটিতে। কিন্ত বেশিদূর এগোতে পারেননি শান্ত। ৫৭ বলে ৩১ রান করে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন টাইগার অধিনায়ক। দলীয় ৮০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প