এশিয়ার সবাইকে ছাড়িয়ে ব্রাডম্যানকে ছুঁলেন কামিন্দু

টেস্ট ক্রিকেটে এশিয়ানদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড করেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে সবমিলিয়ে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৮২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। তার আগে ১৭৮ রান করেই রেকর্ডবুকে নাম লেখান লঙ্কান বাঁহাতি ব্যাটার। ১ হাজার মাইলফলক স্পর্শ করতে কামিন্দুকে খেলতে হয়েছে মাত্র ১৩ ইনিংস।

এর আগে এশিয়ানদের মধ্যে ১৪ ইনিংস খেলে ১ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের বিনোদ কাম্বলি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন এককভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড ছিল ডন ব্রাডম্যানের। অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি এই ব্যাটারও ১৩ ইনিংসে ১ হাজার টেস্ট রান করেছিলেন।

এ তালিকায় সবার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকেস ও ইংল্যান্ডের হোবার্ট সাটক্লিপ। তারা দুজনই ১২ ইনিংসে ১ হাজার রান করেছিলেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী