তিনবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন অক্ষয়, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

বলিউডের অ্যাকশন সিনেমার সবচেয়ে পরিচিত মুখদের একজন অক্ষয় কুমার। ঝুঁকিপূর্ণ স্টান্ট নিজে করার জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায়। বডি ডাবল ব্যবহার না করার কারণে একাধিকবার ভয়াবহ দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের তিনটি রোমহর্ষক ঘটনার কথা তুলে ধরেন এই অভিনেতা, যেখানে অল্পের জন্য তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

অক্ষয় জানান, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সৈনিক’ সিনেমার শুটিংয়ের সময় একটি দৃশ্যে তাকে একটি উঁচু ভবন থেকে আরেক ভবনে তারের সাহায্যে ঝুলে যেতে হয়েছিল। শুরুতে আত্মবিশ্বাসী থাকলেও মাঝপথে তার হাত দুর্বল হয়ে পড়ে। সেই মুহূর্তে ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম হলেও শেষ পর্যন্ত অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

দ্বিতীয় ভয়াবহ অভিজ্ঞতা ঘটে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ সিনেমার শুটিংয়ের সময়। একটি দৃশ্যে নৌকা থেকে ঝুলে থাকা অবস্থায় তার সামনে দ্রুতগতিতে এগিয়ে আসছিল একটি ক্যাটামারান। সামান্য ভুল হলেই গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

তৃতীয়বার মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যান ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমার একটি স্টান্টে। সেখানে হেলিকপ্টার থেকে হট এয়ার বেলুনে নামার সময় তিনি মারাত্মক ঝুঁকির মুখে পড়েন। মুহূর্তের জন্য ভারসাম্য হারালেই বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান তিনি।

স্টান্ট নিয়ে পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে অক্ষয় বলেন, শুরুতে তার স্ত্রী টুইঙ্কেল খান্না বেশ উদ্বিগ্ন থাকলেও সময়ের সঙ্গে তিনি এসব ঝুঁকির সঙ্গে মানিয়ে নিয়েছেন।

এদিকে বর্তমানে অক্ষয় কুমার আলোচনায় রয়েছেন তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’ নিয়ে। ছবিটি মুক্তির পর দর্শক ও নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ভূমিকা গাব্বি, রাজপাল যাদব, মিথিলা পালকর এবং পরেশ রাওয়াল।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা