মেসিদের লিগে যোগ দেয়া নিয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে ফুটবল বিশ্বে দলবদলের গুঞ্জন নতুন কিছু নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ তার যোগ দেওয়া নিয়ে জোরালো আলোচনা শুরু হলেও, আপাতত সেসব উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড। নিজের ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তির মেয়াদ শেষ করতে চান তিনি।

চলতি মাসের শুরুতে ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাতি নেইমারকে এই গ্রীষ্মেই দলে ভেড়াতে আগ্রহী। ক্লাবটি ইতিমধ্যে নেইমারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছে; কিন্তু সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির বিষয়ে নেইমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমি সত্যি বলতে জানি না (পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে চলে যাওয়ার বিষয়ে)। সান্তোসের সাথে বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি তা পূরণ করতে চাই।’

৩৪ বছর বয়সী এই তারকার জন্য ২০২৬ সালটি খুব একটা সুখকর যাচ্ছে না। হাঁটুর ইনজুরির কারণে এ বছর তিনি এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন। তবে সীমিত সুযোগেও নিজের জাত চিনিয়েছেন তিনি; সান্তোসের হয়ে করেছেন ৪টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি।

চোট কাটিয়ে ফেরার পর গত মঙ্গলবার দেপোর্তিভো রেকলেটার বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে সান্তোসের হয়ে গোল করেছিলেন বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা। তবে ঘরের মাঠে দলের এই হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারেনি সমর্থকরা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হয় তাকে। এমনকি এক ভক্তের সঙ্গে নেইমারের বাকবিতণ্ডাও হতে দেখা গেছে।

মাঠের সেই তিক্ত অভিজ্ঞতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘জয়, পরাজয় বা ড্র- সবই ফুটবলের অংশ। আমরা উন্নতির জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব। এই মুহূর্তে এটাই আমাদের একমাত্র করণীয়।’

আপাতত সান্তোস সমর্থকদের জন্য স্বস্তির খবর এটাই যে, নেইমার এই বছরের শেষ পর্যন্ত ক্লাবেই থাকছেন। তবে আগামী বছরের শুরুতে তিনি ফ্রিতে অন্য কোনো ক্লাবে যোগ দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী