টাঙ্গাইলে দিনদুপুরে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি মালামাল লুট করে নিয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আলতাব হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি মালামাল লুট করে নিয়ে গেছে।

আলতাব হোসেন বলেন, দুপুরে তার পুত্রবধূ মারিয়া বড়িতে একা ছিল। দুপুরের দিকে রান্নাঘর থেকে মারিয়া বসতঘরে গিয়ে ৪ থেকে ৫ জন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। জানতে চাইলে তারা আমার কাছে এসেছেন বলে জানায়। পরে মারিয়া পাশের বাড়ির চাচি শাশুড়িকে ডাকতে চাইলে পেছন থেকে লাঠি দিয়ে তাকে আঘাত করে। তখন সে দৌড়ে টয়লেটে গিয়ে লুকায়। টয়লেট থেকেই পাশের বাড়িতে ফোন করে বাড়িত ডাকাত এসেছে বলে জানায়। পরে ডাকাতদল গুলির ভয় দেখালে মারিয়া বেরিয়ে আসে। তখন ডাকাত দলের সদস্যরা তাকে মারধর করে কম্বল চাপা দিয়ে বিছানায় ফেলে রাখে। এসময় ডাকাতদল বাড়িতে থাকা নগদ ১২ লাখ টাকা এবং ১৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়ে চম্পট দেয়। পরে পাশের বাড়ির লোকজন খবর পেয়ে মারিয়াকে হাসপাতলে নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী