তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি

৩৯টি ক্লাবের বয়কটের মুখে দায়সারাভাবে কয়েকটি ক্লাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। তাদের কমিটি ভেঙে দেওয়ার তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানো তোড়জোড় শুরু করেছেন তামিম।

তারই ধারাবাহিকতায় শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি। সেখানে সবাই একমত হয়েছেন এবার কোনো লিগেই অবনমন থাকছে না। বৈঠকে অংশ নেওয়া একটি ক্লাবের প্রতিনিধি এটি নিশ্চিত করেছে।

বৈঠকে উপস্থিত এক ক্লাব প্রতিনিধি বলেন, ‘ এই মৌসুমে অবনমন না রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। যারা ইতোমধ্যে অবনমিত হয়েছে বা হওয়ার কথা ছিল, তারাও এর প্রভাবের বাইরে থাকবে।’

এর আগে গত বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে মিটিং করেন তামিম। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব-সহ কয়েকটি ক্লাব ফার্স্ট ও সেকেন্ড ডিভিশন লিগের বিষয়টি সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দেয়। এতে করে লিগ মাঠে গড়ানো নিয়ে আবার শঙ্কা দেয়। তবে সভাপতি তামিম সেই বিরোধ মিটিয়েছেন।

তবে অবনমন নিয়ে সবাই একমত হলেও প্রমোশন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।একই সূত্র জানায়, ‘প্রমোশন নিয়েই মতভেদ রয়েছে। কিছু ক্লাব বলছে তারা খেলে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখতে হবে। আবার অন্যরা বলছে দলসংখ্যা বাড়ানো যেতে পারে।’

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তামিম। সূত্রটি আরও জানায়, ‘তিনি বলেছেন প্রমোশন ইস্যুতে জড়িত চারটি ক্লাবের সঙ্গে আবার বসবেন। তারা সবাই একমত হলে প্রমোশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা যেতে পারে। আর যদি না হয়, তাহলে দলসংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে।’

গত বুধবার প্রিমিয়ার লিগের মিটিং আসর শুরু জন্য মে মাসের প্রথম সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়েছে। সেক্ষেত্রে দলবদল হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা