হরমুজ-লেবানন নিয়ে ‘উল্টো সুর’ যুক্তরাষ্ট্রের, ঝুঁকিতে যুদ্ধবিরতি

লেবানন ও হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই ‘উল্টো’ সুর সাম্প্রতিক যুদ্ধবিরতির ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে।

লেবানন চুক্তির বাইরে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। তবে তার এই দাবি মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ একটি ‘আলাদা সংঘর্ষ’। তার কথায়, ‘হিজবুল্লাহর কারণে লেবানন এই চুক্তির অংশ নয়।’

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিটও একই কথা পুনর্ব্যক্ত করে বলেন, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়।

ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার চেষ্টা করছে—এমন অভিযোগও তিনি নাকচ করেন। লেভিটের কথায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার’।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুদ্ধবিরতি পুরো অঞ্চলজুড়েই প্রযোজ্য, বিশেষ করে লেবাননসহ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সেই বক্তব্য সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে—তারা যুদ্ধবিরতি চায়, নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়।

হরমুজে টোল নয়: যুক্তরাষ্ট্রের শর্ত
হোয়াইট হাউজ জানিয়েছে, যুদ্ধবিরতির একটি প্রধান শর্ত হলো—হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা ফি ছাড়া জাহাজ চলাচল নিশ্চিত করা।

লেভিট বলেন, ট্রাম্প স্পষ্টভাবে ‘সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে’ প্রণালি খুলে দেওয়ার কথা বলেছেন এবং এতে কোনো অর্থ আদায়ের সুযোগ নেই।

তবে আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক আলোচনায় ইরান ও ওমান উভয়ের জন্য কিছু ফি আরোপের বিষয়ও বিবেচনায় ছিল।

ইরানের কড়া হুঁশিয়ারি

লেবাননকে যুদ্ধবিরতির বাইরে রাখার সিদ্ধান্ত পুরো চুক্তিকেই ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে ইরান।

ইরানি বার্তা সংস্থা ফার্স জানায়, লেবাননে হামলার জবাবে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো আসেনি।

বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, ইসরায়েল যদি হামলা চালিয়ে যায়, তাহলে ইরান চুক্তি থেকে সরে আসতে পারে।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, লেবাননে হামলার জন্য ইসরায়েলকে ‘শাস্তি’ দেওয়া হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে আবার যুদ্ধ শুরু হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প