ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪

ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলা ‘বিধ্বংসী’ এবং তারা এতে ‘ক্ষুব্ধ’। সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর জানান, কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই ব্যস্ত জনপদ, বিশেষ করে বৈরুতে ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, বহু মানুষ যারা ঘরে ফেরার আশা করছিল, তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছে।

হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা শেষ সেতুটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটি লিতানি নদীর ওপর অবস্থিত ছিল। এর ফলে নদীর দক্ষিণের এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। সেখানে হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ফলে হাজারও বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে মার্চের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। নতুন হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প