অস্কার–দৌড়ে আছে এই বাঙালি অভিনেত্রীর সিনেমাও

কিছুদিন আগেই কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’কে ভারত থেকে অস্কারে মনোনীত করেছে। যা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই জানা গেল, নতুন খবর। অস্কার–দৌড়ে আছে আরও একটি হিন্দি সিনেমা। আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী! খবর সংবাদ প্রতিদিনের

সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা ‘সন্তোষ’ চলতি বছরের ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। ৯৮ মিনিটের ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়।

জানা গেল, ‘সন্তোষ’ সিনেমাটি অস্কারে পাঠিয়েছে যুক্তরাজ্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী।

কান উৎসবের আ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি।

এটি সন্ধ্যা সুরির প্রথম সিনেমা। ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ভারতের লক্ষ্ণৌতে।

থ্রিলারধর্মী এই ছবির প্রেক্ষাপট উত্তর ভারতের একটি গ্রাম। ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ তাঁর প্রয়াত স্বামীর চাকরি পায়। পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ পাওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প