মিয়ানমারে সংঘাত মধ্যরাতের বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

গত এক সপ্তাহ শান্ত থাকার পর আবার বিকট বিস্ফোরণের শব্দে কাঁপল মিয়ানমারের রাখাইনের সীমান্তবর্তী টেকনাফের বিভিন্ন এলাকা। রাখাইনের মংডু টাউনশিপের আশপাশের গ্রাম থেকে গতকাল বুধবার মধ্যরাতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।  গতকাল রাতের পর আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, এক সপ্তাহ ধরে বিকট কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি। তবে গতকাল মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

গতকাল দিবাগত রাত দেড়টার পর থেকে আজ দুপুর পর্যন্ত থেমে থেমে মংডু টাউনশিপ থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের আনোয়ার হোসেন ও আমির হোসেন। তাঁরা বলেন, মাঝরাতে আকাশে যুদ্ধ বিমানের চক্করের পাশাপাশি বোমা বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওযার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আরাফা বেগম বলেন, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ পৌরসভা, নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, কায়ুকখালীয়পাড়া, পল্লানপাড়া, কুলালপাড়া, খানকার ডেইলসহ বেশ কিছু গ্রাম। সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। কখন কার ঘরে গুলি এসে পড়ে, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।

সীমান্তের একাধিক সূত্র জানায়, টেকনাফ সদর ও পাশের সাবরাং ইউনিয়নের বিপরীতে মংডু টাউনশিপের অবস্থান। মাঝখানে চার কিলোমিটার প্রস্থের নাফ নদী দুই দেশকে বিভক্ত করে রেখেছে। টানা পাঁচ মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াই-সংঘাত চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের আশপাশে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৫টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু টাউনে থাকা সেনা ও বিজিপির দুটি ব্যাটালিয়ন দখলের জন্য লড়ছে তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত। রাখাইনে বিস্ফোরণের ঘটনায় টেকনাফ সীমান্তের প্রতিটি গ্রামে বিশেষ নজর রাখা হচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী