বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের কাউনিয়ার তালুক শাহাবাজ এলাকার শ‌হিদুল ইসলামের মেয়ে  তায়েবা, তৈয়ব আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী ম‌মিনুল ইসলাম ও মেয়ে গৃহিণী শিউলি বেগম। তারা তিনজনই একই পরিবারের সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১)। সকাল সাড়ে সাতটার দিকে সোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • Related Posts

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয়…

    Continue reading
    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ঈদের ছুটিতে গণপরিবহনের টিকিট সংকট আর বাড়তি ভাড়া আদায় যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এসব সংকটের মুখে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প দূরত্বের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    ৯০০ গোলের ইতিহাস মেসির, তবুও বিদায় মিয়ামির

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মারা গেছেন ‘ডোরেমন’ নির্মাতা

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    মালদ্বীপ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বৈষম্যের অভিযোগ অস্বীকার এনডিএমএর

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের

    চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের