ফাইনালিসিমা বাতিল, গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩১ মার্চ নিজেদের মাঠে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দেশটির সমর্থকদের জন্য এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে।

মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, ‘ফাইনালিসিমা’ বাতিল হওয়ার পর কোচ লিওনেল স্কানোলির দল এক সপ্তাহের নিবিড় অনুশীলনের জন্য দেশে ফিরবে এবং ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে।

উল্লেখ্য, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ‘ফাইনালিসিমা’ ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে পড়ায় নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচসহ বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে।

এএফএ আরও জানিয়েছে, খুব শিগগিরই গুয়াতেমালার বিপক্ষে এই প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে এবং ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা জানানো হবে।

এদিকে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প